1 Answers

বাংলাদেশে যথেষ্ট পরিমাণ কৃষি সেবা ও তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আরিফ উপকৃত হতে পারেনি। বাংলাদেশে যে সকল কৃষি তথ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো জেলা, উপজেলা ও স্থানীয় ইউনিয়ন পর্যায়ে কাজ করে থাকে। কিন্তু কিছু সমস্যা যেমন- বাস্তব তথ্যের অভাব, সেবা প্রদানে অনুপযুক্ত কৌশল, সকল পর্যায়ে কৃষিবিদ ও কৃষক না থাকার কারণে দেশের সকল স্তরের জনগণের কাছে তথ্যসেবা পৌঁছানো সম্ভব হয় না।

দেশের কৃষি তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কৃষক সভা, উঠোন বৈঠক, কৃষক ক্লাব, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, ইন্টারনেট ইত্যাদি। এ সকল প্রতিষ্ঠানের সেবা প্রদানের কৌশলে কিছু সমস্যা ছাড়াও রয়েছে বাস্তব তথ্যের অভাব। অতএব বলা যায়, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ কৃষিবিদ না থাকায় কৃষকদের প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না। এ সকল কারণে আরিফ কৃষি তথ্যসেবা প্রতিষ্ঠান থাকার পরেও উপকৃত হতে পারেনি বলে আমি মনে করি।

5 views

Related Questions