1 Answers
উদ্দীপকের হজের সামাজিক গুরত্বের প্রতিফলন দৃশ্যমান। হজের সামাজিক গুরুত্ব অপরিসীম। হজের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ফলে বিভিন্ন জাতি, বর্ণের মুসলমানদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া ঘটে। এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। উদ্দীপকে এরূপ দৃশ্যপটই অঙ্কিত হয়েছে। সাদ্দাম হোসেন হজে গিয়ে হজের সামাজিক গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। তিনি সারা বিশ্বের মুসলমানদের অদৃশ্য এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে দেখেছেন। অথচ তাদের গায়ের রং, ভাষা ও সংস্কৃতিতে যোজন যোজন ব্যবধান। মূলত এটিই হজের সামাজিক গুরত্বের প্রতিফলন। হজ এভাবেই বিশ্ব মুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। দীর্ঘদিন নিঃস্বার্থ ও আন্তরিক চিত্তে তারা পাশাপাশি অবস্থান করে। এক অভিন্ন লক্ষ্যে পবিত্রতম পরিবেশে তারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদিত করে। এর ফলে মুসলমাদের মধ্যে সাম্যবাদ ও ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এ যেন সারা বিশ্বের মুসলমানদের এক অনন্য সুন্দর সম্মিলিত ঐকতান। এই ঐকতানে দূর হয়ে যায় সব অসাম্য, অনাচার আর পাপ। উদ্দীপকের সাদ্দাম হোসেন এই ঐকতানের সৌন্দর্যই অবলোকন করেছেন, যা হজের সামাজিক গুরুত্বকেই তুলে ধরে।