1 Answers

উদ্দীপকে সামাজিক পরিবর্তনের উপাদানের যে প্রভাব প্রতিফলিত হয়েছে তাহলো অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ। কেননা উদ্দীপকে দেখা যায়, সমাজবিজ্ঞান ক্লাসে আলোচনা প্রসঙ্গে সোহেল বলে, সমাজের মৌল বা অর্থনৈতিক শক্তিই সমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে যা অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মূল কথার সাথে সাদৃশ্যপূর্ণ। আবার সোহেলের কথার প্রেক্ষিতে আরমান বলে, অর্থনৈতিক শক্তি দ্বারাই সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনৈতিক কারণই সামাজিক পরিবর্তনের প্রধান বা মূল কারণ যা অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের সাথে বিশেষভাবে জড়িত যা কার্ল মার্কস এর মতামতের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনের উপাদানের যে প্রভাব প্রতিফলিত হয়েছে তাহলো অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ।

4 views

Related Questions