1 Answers

উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের শিল্পায়ন নামক উপাদানের ফল।

সমকালীন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ শিল্পায়ন। শিল্পায়ন বলতে সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন মানুষের অর্থনৈতিক জীবনের পরিবর্তন ঘটায়। কারণ উৎপাদন যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। জীবনযাপনের পাশাপাশি শিল্পায়নের ফলে সমাজকাঠামোতেও মৌলিক পরিবর্তন আসে। বিশেষ করে এর প্রভাবে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদনকর্মে নিয়োজিত হয়ে। শিল্পায়নের আরেকটি প্রত্যক্ষ ফল স্থানান্তর। সাধারণত যেসব এলাকায় শিল্পায়ন হয় সেসব এলাকায় মানুষের সমাগম বাড়ে। যেমনটি উদ্দীপকের রাশেদের বেলায়ও ঘটেছে। সে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করতো। কিন্তু তার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে ওঠায় চাষাবাদ বাদ দিয়ে ইপিজেড কারখানায় চাকরি নেয়। পরে ইপিজেড এলাকায় বাসা নেয়। রাশেদের জীবনে এই পরিবর্তন শিল্পায়নের প্রত্যক্ষ ফল।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্পায়নের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন আসে তারই বাস্তব রূপ আমরা রাশেদের জীবনে দেখতে পাই।

4 views

Related Questions