1 Answers
উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদানমূলক কার্যক্রম প্রতিফলিত হয়েছে।
বেসরকারি সংস্থাসমূহ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন- গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি কর্মসূচি পরিচালনা করে থাকে। এগুলোর মধ্যে ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম কার্যক্রম। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। এসব খাতের মধ্যে রয়েছে- হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প গঠন, মৎস্য চাষ, শাকসবজির বাগান, সার ক্রয়, গরু পালন ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, রাহেলার স্বামীর মৃত্যুর পর সে বেসরকারি সংস্থা থেকে কিছু টাকা নিয়ে হাঁস-মুরগির খামার গড়ে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠে। আবার রাহেলার ন্যায় সখিনাও একইভাবে টাকা নিয়ে শাকসবজির বাগান গড়ে পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদানমূলক কার্যক্রম প্রতিফলিত হয়েছে।