1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'X' সংস্থার বৈশিষ্ট্যের মাধ্যমে বেসরকারি সংস্থার পরিচয় ফুটে উঠেছে। 'X' সংস্থাটি আন্তর্জাতিক, জাতীয় বা আঞ্চলিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। অনুরূপভাবে বেসরকারি সংস্থার ক্ষেত্রেও দেখা যায়, বেসরকারি সংস্থা আন্তর্জাতিক, জাতীয় বা আঞ্চলিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। বেসরকারি সংস্থা একাধিক সূত্র থেকে তহবিল পেয়ে থাকে যা উদ্দীপকে বর্ণিত 'X' সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা 'X' সংস্থাটিও একাধিক সূত্র থেকে তহবিল পেয়ে থাকে। এছাড়া 'X' সংস্থাটি সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশনপ্রাপ্ত, যা বেসরকারি সংস্থাকে নির্দেশ করে। কেননা বেসরকারি সংস্থাও রেগুলেশন অর্ডিন্যান্স-১৯৭৮ সালের আওতায় সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। সুতরাং বলা যায়, 'X' সংস্থার মধ্যে বেসরকারি সংস্থার পরিচয় ফুটে উঠেছে।

4 views

Related Questions