উদ্দীপকের রূপনারায়ণপুর এলাকার বিবরণ দ্বারা কীরূপ সমাজের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে রূপনারায়ণপুর এলাকার বিবরণ দ্বারা গ্রামীণ সমাজের পরিচয় ফুটে উঠেছে।
গ্রাম সমাজ আপেক্ষিকভাবে কৃষিনির্ভর পেশার প্রাধান্যে বৈশিষ্ট্যমণ্ডিত। অধ্যাপক সিমন্সের মতে, কৃষি ও কৃষি সন্নিহিত পেশায় জড়িত জনসাধারণের জীবনযাত্রা গ্রাম হিসেবে বিবেচিত। গ্রামীণ সমাজ বলতে মূলত কৃষিকাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকে বোঝায়। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, রূপনারায়নপুরের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া রূপনারায়নপুর এলাকায় জনবসতি কম যা গ্রামীণ সমাজকে নির্দেশ করে। কেননা গ্রামীণ সমাজ হলো ক্ষুদ্রায়তনের এবং কম বসতিপূর্ণ। আবার রূপনারায়নপুর এলাকার ক্ষেত্রে দেখা যায়, সেখানে নগর জীবনের বিপরীত চিত্র বিদ্যমান যা গ্রামীণ সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা নগর সমাজের বিপরীতে যে সমাজ তাই গ্রামীণ সমাজ। সুতরাং বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজের পরিচয় ফুটে উঠেছে।