1 Answers
উদ্দীপকের দৃশ্য-১-এ সরকারি সংস্থার কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম গৃহীত হয়েছে।
সরকারি সংস্থার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কর্মহীন জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। এর মাধ্যমে যেমন বেকারত্ব দূর হয়, তেমনি এ মানুষগুলো নিজেদের সচ্ছলতা আনয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি সংস্থাগুলো সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে। বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সচেতন করার মাধ্যমে সমবায় গঠনে উদ্বুদ্ধ এবং তাদের পুঁজি গঠনের জন্য বিভিন্ন ধরনের লাভজনক কর্মকান্ডের ধারণা দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এছাড়াও সরকারি সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। বিশেষ করে গ্রামীণ উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, পুল ও ব্রিজ তৈরি, নলকুপ বসানো ইত্যাদি ক্ষেত্রে গ্রামীণ জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে বেকারত্ব থেকে মুক্ত করার চেষ্টা করে।
উদ্দীপকের দৃশ্য-১-এ দেখা যায়, সাজুদের এলাকায় শুকনো মৌসুমে চাষাবাদ ভালো হয় না। ফলে অনেকেই কর্মহীন সময় কাটায়। বর্তমানে সরকারি সংস্থা BRDB-এর উদ্যোগে এলাকায় নলকূপ বসানো শুরু হলে তারা আশার আলো দেখতে পায়, কারণ এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে সাজুদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে, দৃশ্য-১- এ সরকারি সংস্থার কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম গৃহীত হয়েছে।