1 Answers
উদ্দীপকের সরকারি হোটেল-মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীন।
বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে নেতৃত্বদান, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনা ইত্যাদি দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলে।
উদ্দীপকে কক্সবাজার বাংলাদেশের পর্যটন শহর। বিভিন্ন সরকারি- বেসরকারি হোটেল-মোটেল এখানে রয়েছে। এখন বেসরকারি মালিকানায় কিছু বড় পাঁচ তারা হোটেল হলেও সরকারি সংস্থার অধীনে হোটেলগুলোর পরিচালনা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। কারণ বাংলাদেশ পর্যটন শিল্প নিঃসন্দেহে সম্ভাবনাময়। এখানে দেশ-বিদেশের। বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভ্রমণে আসে এবং তারা সমুদ্র সৈকতের আশেপাশের হোটেল মোটেলগুলোতে অবস্থান করে। এজন্য সরকার রাষ্ট্রীয় মালিকানায় এ হোটেল-মোটেলগুলো প্রতিষ্ঠিত করে যাতে তারা সুন্দরভাবে সমুদ্র সৈকতের আশেপাশে অবস্থান করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের হোটেল-মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীন।