1 Answers

উদ্দীপকে মনিকার মামার বাড়ির পাশের মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অধীন।

নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিনি কলগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সরকারি সংস্থাটিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা বলে। উদ্দীপকে মনিকার মামার বাড়ি নাটোরে। এ এলাকায় প্রচুর পরিমাণে আখ জন্মে। সে দেখেছে মামার বাড়ির কাছে একটা বড় মিল রয়েছে। তার নানা বললেন, এটা সরকারি একটা সংস্থার অধীনে পরিচালিত চিনির মিল। এ এলাকায় প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয় বলে এখানে চিনির মিল গড়ে ওঠে। সম্প্রসারিত কার্যক্রম গ্রহণের মাধ্যমে উচ্চ উৎপাদন ক্ষমতা ও উচ্চ শর্করাসম্পন্ন আখ উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সরকারি এ মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা অধীনে পরিচালিত হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে মনিকার মামার বাড়ির পাশের মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অধীন।

4 views

Related Questions