1 Answers

উদ্দীপকের উল্লিখিত মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে নিয়ন্ত্রিত হয়।

১৯৭৩ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১ জন চেয়ারম্যান ও ৩ জন সার্বক্ষণিক পরিচালক নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ সংস্থা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের সকল পর্যটন এলাকায় নিজস্ব হোটেল ও মোটেল পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। পর্যটন খাতকে এগিয়ে নিতে এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। এখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশকিছু হোটেল ও মোটেল গড়ে উঠেছে। আমাদের দেশে অনেক পর্যটক আসে বেড়াতে। পর্যটকদের সুযোগ- সুবিধা প্রদানের জন্য এখানে অবস্থিত মোটেলগুলো পরিচালিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে। এই সংস্থা এসব মোটেল নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে নিয়ন্ত্রিত হয়।

5 views

Related Questions