1 Answers

উদ্দীপকে মি. সরকার কর্মীসংস্থানের জন্য কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী সংগ্রহ কাজটি করেছেন।

প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী বাছাই বা নির্বাচনের জন্য কাম্য সংখ্যক নিয়োগ প্রত্যাশী উপযুক্ত প্রার্থীকে নির্বাচনী প্রক্রিয়ায় আসতে উৎসাহিত করা বা নিয়ে আসার কাজকে কর্মী সংগ্রহ বলে।

উদ্দীপকে মি. সরকার ২০১৪ সালের জন্য জনশক্তি নিয়োগ ও উন্নয়নের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বিক্রয় বিভাগের মাঠ পর্যায়ের কিছু লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। অর্থাৎ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি কর্মী সংগ্রহের কাজটি করেছেন। কর্মী সংগ্রহ কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রাথমিক কাজ। প্রতিষ্ঠানের মানবসম্পদ পরিকল্পনা অনুসারে কর্মী সংগ্রহ করা হয়। একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের উদ্দেশ্যে আগ্রহী প্রার্থী বা সম্ভাব্য কর্মী খুঁজে বের করা এবং তাদেরকে চাকরির আবেদন করতে অনুপ্রাণিত করাই হলো কর্মী সংগ্রহের মূল উদ্দেশ্য। অর্থাৎ এ পদ্ধতিতে সম্ভাব্য যোগ্য প্রার্থীদেরকে খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করা হয়। তাই বলা যায়, কর্মীসংস্থানের জন্য প্রথমে কর্মী সংগ্রহ করা হয়েছে।

4 views

Related Questions