1 Answers
উদ্দীপকে মানবসম্পদ ব্যবস্থাপকের খালি পদের সংখ্যা সংগ্রহকে কর্মীসংস্থানের ভাষায় মানবসম্পদ পরিকল্পনা বলা হয়।
মানবসম্পদ ব্যবস্থাপনায় কর্মীসংস্থানের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠানে ভবিষ্যতে কখন, কোথায় ও কী মানের কতজন জনশক্তির প্রয়োজন হবে এ সংক্রান্ত মানবসম্পদ পরিকল্পনা বাস্তবায়নে কর্মীসংস্থান কার্যপরিচালনা করা হয়ে থাকে।
উদ্দীপকে স্টার প্লাস স্টিল লিমিটেড এর বেশকিছু কর্মী চাকরি ছেড়ে দেয়। মানবসম্পদ ব্যবস্থাপক তাই নতুন নিয়োগের জন্য বিভাগভিত্তিক খালি পদের সংখ্যা সংগ্রহ করে যা মানবসম্পদ পরিকল্পনার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মানবসম্পদ পরিকল্পনা, মানবসম্পদ সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদোন্নতি, পদাবনতি, প্রশিক্ষণ, পারিশ্রমিক নির্ধারণ, অবসরগ্রহণ, অব্যাহতি প্রদান প্রভৃতি বিষয়ের সাথে জড়িত থাকে। এক্ষেত্রে স্টার প্লাস লিমিটেড খালি পদগুলোর জন্য কতজন কর্মীর প্রয়োজন তার সংখ্যা নির্ধারণকে মানবসম্পদ পরিকল্পনা বলা হয়ে থাকে। তাই বলা যায়, মানবসম্পদ ব্যবস্থাপকের খালি পদের সংখ্যা সংগ্রহকে কর্মীসংস্থানের ভাষায় মানবসম্পদ পরিকল্পনা বলা হয়।