1 Answers
ব্যবস্থাপকের সংযত ব্যক্তিত্বের গুণাবলির অভাবে রহিমকে কর্মীরা ভালো জানে না।
চিন্তা, কথা, কাজ ও আচরণে কোনো ব্যক্তি ভদ্র, মার্জিত, বিনয়ী, দৃঢ় ও আত্মসম্মানবোধসম্পন্ন হলে অন্যের নিকট ব্যক্তির যে আকর্ষণীয় রূপের বহিঃপ্রকাশ ঘটে তাকে ব্যক্তিত্ব বলে। বিচিত্র মনের কর্মী ও বিচিত্র পরিবেশের মধ্যেও সবদিক বজায় রেখে চলতে হলে ব্যবস্থাপককে অবশ্যই ধীর-স্থির কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়ার প্রয়োজন পড়ে। যা অন্যদের নিকট ব্যবস্থাপককে আকর্ষণীয় করে তোলে ।
উদ্দীপকে রহিম স্টার লি. কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মীর ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় মতামত শোনেন না বা গ্রহণ করেন না। মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে সবার সাথে রূঢ় আচরণ করেন। এ কারণে কেউ তাকে ভালো জানে না। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে রহিম স্টার লি. কোম্পানির ব্যবস্থাপকের সংযত ব্যক্তিত্বের গুণাবলির অভাব রয়েছে। যে কারণে রহিমকে কর্মীরা ভালো জানে না।