1 Answers
উদ্দীপকে হাবীব উদ্যোক্তার ধৈর্য ও কষ্টসহিষ্ণু গুণের অভাবে ভালো করতে পারছে না।
ব্যবসায় উদ্যোগ একটি জটিল কষ্টসাধ্য বিষয়। বিরামহীনভাবে দীর্ঘসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়ত সফলতা অর্জন করা যায়। কিন্তু উদ্যোক্তাদের অনেকের মাঝে এরূপ দীর্ঘসময়ব্যাপী ধৈর্য ধারণ করার মতো মানসিকতা না থাকায় ব্যবসায় উদ্যোগ কার্যক্রম ব্যাহত হয়।
উদ্দীপকে হাবীব লেখাপড়া শেষ করে, মনস্থ করল ব্যবসায় করবে। তাই সে প্রথমে ডাটা প্রসেসিং ব্যবসায় শুরু করল। কিন্তু যথেষ্ট কাজ না পাওয়ায় হতাশ হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার রেখে সফটওয়্যার উন্নয়নের কাজে হাত দিল। কিন্তু সেখানেও মনোযোগ না দিতে পারায় সে নতুন ব্যবসায় করার চিন্তা করছে। অর্থাৎ হাবীব প্রথম থেকে তার কাজের প্রতি ধৈর্য ও সহিষ্ণু না থাকার কারণে ব্যবসায়ে ব্যর্থ হতে থাকে। অর্থাৎ সে ধৈর্য হারানোর কারণে ব্যবসায়ে উন্নতি করতে পারে নি।