1 Answers
উদ্দীপকে মি. শফিক একজন উদ্যোক্তার সৃজনশীল মানসিকতার গুণ থাকার কথা বলেছেন।
একজন ভালো উদ্যোক্তা নতুন কিছু সৃষ্টি করার মতো সৃষ্টিশীল ও গঠনমূলক মনের অধিকারী হন। এছাড়াও নতুন সৃষ্টি চিন্তাকে বাস্তবে রূপায়িত করার জন্য নতুন উপায় পদ্ধতি উদ্ভাবনের সামর্থ্যও তার থাকতে হয়।
উদ্দীপকে আলম ব্যবসায় উদ্যোগ বিষয়টি পড়ে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে তার এক বড় ভাই শফিকের কাছে যায়। মি. শফিক বললেন, উদ্যোক্তা নতুন কিছু নিয়ে ভাবেন। একজন উদ্যোক্তার গঠনমূলক ও সৃষ্টিধর্মী মন থাকার প্রয়োজন পড়ে। তাই সে অন্য পাঁচজন মানুষ বা ব্যবসায়ী থেকে তাকে একটু ভিন্ন হতে হয়। এছাড়াও তাকে নতুন কিছু সৃষ্টি করার বা দেওয়ার মতো সৃষ্টিশীল ও গঠনমূলক মনমানসিকতাও থাকতে হয়। তাই উদ্দীপকে মি. শফিক একজন উদ্যোক্তার সৃজনশীল মানসিকতার গুণ থাকার কথা বলেছেন।