1 Answers
উদ্দীপকে উদ্যোক্তার যে গুণটি মি. লিটন মাহমুদকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধ করেছে সেটি হলো স্বাধীনচেতা মনোভাব।
অন্যের অধীনে চাকরি করলে অনেক বেশি অর্থ উপার্জন করা গেলেও অনেক ক্ষেত্রে নিজের কোনো স্বাধীনতা থাকে না। সময়ানুবর্তিতার সাথে সব কাজ করতে হয়। ভুলত্রুটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁছে জবাবদিহি করতে হয়। কিন্তু নিজের প্রতিষ্ঠিত ব্যবসায়ের ক্ষেত্রে ভুলত্রুটির জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না।
আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে মি. লিটন মাহমুদ যেমন একাই সকল ঝুঁকি বহন করেন তেমনি লাভও তিনি একাই ভোগ করার সুযোগ পান। চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট ও নিয়মিত আয় প্রবাহ থাকলেও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ার অসীম সুযোগ রয়েছে। মি. লিটন মাহমুদ সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রচুর অর্থের মালিক হতে পেরেছেন।
সুতরাং বলা যায়, মি. লিটন মাহমুদের স্বাধীনচেতা মনোভাব যেমন আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধ করেছে তেমনি প্রচুর অর্থের মালিক হওয়ার সুযোগও করে দিয়েছে।