1 Answers

উদ্দীপকের 'X' প্রক্রিয়াটি অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে স্পন তৈরির একটি সম্ভাবনাময় ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। মাশরুমের বীজকে স্পন বলা হয়। ল্যাবরেটরিতে দুটি পদ্ধতিতে স্পন তৈরি করা হয়। যথা-টিস্যু কালচার পদ্ধতি ও স্পোর কালচার পদ্ধতি। এর মধ্যে টিস্যু কালচার পদ্ধতিতে রোগমুক্ত স্পন পাওয়া যায়।

বর্তমানে সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে মাশরুমের চাহিদা ক্রমাগত দেশ-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। আর লাভজনক মাশরুম চাষের রোগমুক্ত স্পন দরকার যা টিস্যু কালচার পদ্ধতিতে পাওয়া যায়। অল্প পুঁজিতে ও সহজে এটি চাষ করা যায় বলে অধিক মুনাফা অর্জন হয়। এটি চাষের জন্য অল্প জায়গার প্রয়োজন। তাছাড়া উপকরণসমূহ সহজলভ্য ও সস্তা। তাই স্পন তৈরি জাতীয় ও পারিবারিক আয়ের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এছাড়া এটি চাষের মাধ্যমে নিজের অর্থনৈতিক চাহিদা পূরণ হয় এবং বেকারত্ব দূর হয় বলে তা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও যথেষ্ট সহায়ক। কারণ এতে পুঁজি ও চাষের জায়গা দুটোই কম লাগে। তাই বলা যায় উদ্দীপকের 'X' প্রক্রিয়াটি একটি সম্ভাবনাময় ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কথাটি যুক্তিযুক্ত।

5 views

Related Questions