1 Answers
হাঁ, "অনেষ্ট ব্যাংকের" পদোন্নতি প্রক্রিয়াটি একটি যৌক্তিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলে আমি মনে করি।
পদোন্নতি বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদাসম্পন্ন পদে উন্নীত করাকে বোঝায়। বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতি প্রদানে নানারূপ পদ্ধতি অনুসরণ করা হয়। যেমন- জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, যোগ্যতাভিত্তিক পদোন্নয়ন এবং জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নয়ন।
জ্যেষ্ঠত্বভিত্তিক ও যোগ্যতাভিত্তিক- এ দুটি পদোন্নতি পদ্ধতির অসুবিধা দূরপূর্বক সার্বিক সুবিধা অর্জনের জন্য উভয় পদ্ধতির সংমিশ্রণে বর্তমানকালে অনেক প্রতিষ্ঠানেই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি অনুসরণ করা হয়। এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা উভয়কে আলাদা আলাদা গুরুত্ব প্রদান করে তার ফলাফলের ভিত্তিতে কর্মীকে নির্বাচন করা হয়ে থাকে। এতে পুরাতন কর্মীদের যেমনি ধরে রাখা যায় অপরপক্ষে যোগ্যতাসম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকে।
উদ্দীপকে দেখা যায়, মি. মেহদী ও মাহমুদ দু' জনই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন অর্থাৎ দু'জনেই পদোন্নতি পাওয়ার যোগ্য। কিন্তু জ্যেষ্ঠত্বের বিচারে মি. মাহমুদ মি. মেহেদীর চেয়ে ২ বছর এগিয়ে রয়েছে। তাই ব্যাংক কর্তৃপক্ষ দু'জনের কর্মদক্ষতা জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে মি. মাহমুদকে পদোন্নতি দেওয়া হয়েছে।
সুতরাং বলা যায়, "অনেস্ট ব্যাংকের" পদোন্নতি প্রক্রিয়াটি একটি যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।