1 Answers
ভোক্তাকে আকৃষ্ট করতে আবরণী ডিপার্টমেন্ট কোম্পানির অনলাইন ব্যবহারের সিদ্ধান্ত নিঃসন্দেহে যৌক্তিক বলে আমি মনে করি।
অনলাইনের মাধ্যমে পরিচালিত সব ধরনের ব্যবসায়কে অনলাইন ব্যবসায় বলা হয়। আজকাল প্রায়ই কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে শিল্প, বাণিজ্য ও বিনিময়কার্য সম্পাদিত হয়।
উদ্দীপকে দেখা যায়, আবরণী ডিপার্টমেন্ট স্টোর টেলিফোনে পণ্যদ্রব্যের অর্ডার গ্রহণ ও সরবরাহ করে থাকে। কিন্তু এ পদ্ধতিতে প্রতিষ্ঠানটি বাজারে সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হলেও নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে সক্ষম হচ্ছিল না। তাই ভোক্তাকেন্দ্রিক অনলাইন পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে। আর উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন পদ্ধতি ব্যবহারের ফলে নতুন নতুন সম্ভাব্য গ্রাহকগণ উক্ত প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত ঘরে বসেই খুব সহজে জানতে পারবে, দরকষাকষি করতে পারবে, পণ্যের বিভিন্ন মডেল দেখে ক্রয়ের সিদ্ধান্ত নিতে ও জানাতে পারবে এবং মূল্য পরিশোধ করতে পারবে। তাছাড়া অনলাইন পদ্ধতিতে খুব সহজেই ক্রয়-বিক্রয় সম্পাদন করা সম্ভব হবে। তাছাড়া এ পদ্ধতিতে নতুন নতুন ক্রেতা সৃষ্টি হবে।
তাই বলা যায়, ভোক্তাকে আকৃষ্ট করতে আবরণী ডিপার্টমেন্ট কোম্পানির অনলাইন ব্যবহারের সিদ্ধান্ত পুরোপুরি যৌক্তিক বলে আমি মনে করি।