আবরণী ডিপার্টমেন্ট সেন্টার অনলাইনে কোন পদ্ধতিতে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
আবরণী ডিপার্টমেন্ট স্টোর অনলাইনে ই-রিটেইলিং পদ্ধতিতে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে।
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবা বিক্রয়কে ই-রিটেইলিং বলা হয়। এ প্রযুক্তি ব্যবসায়ের সাথে অন্য ব্যবসায় প্রতিষ্ঠান এবং ভোক্তার সাথে ব্যবসায়ের বিক্রয়কার্য সম্পাদন করে। ই-রিটেইলিং-এর মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের উৎসাহিত করে সেগুলো বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
উদ্দীপকে দেখা যায়, আবরণী ডিপার্টমেন্ট স্টোর ভোক্তাকেন্দ্রিক অনলাইন পদ্ধতি ব্যবহারের কথা ভাবছে। যেহেতু ইলেক্ট্রনিক মাধ্যম বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করে খুচরা পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় করাই হলো ই-রিটেইলিং। তাই বলা যায়, আবরণী ডিপার্টমেন্ট সেন্টার অনলাইনে ই-রিটেইলিং পদ্ধতিতে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে।
5 views
Answered