1 Answers

উদ্দীপকে মিসেস সুমাইয়ার আলমারি ক্রয় ও বিক্রয় মুনাফা অর্জনে ব্যবসায়ের মুনাফা অর্জন বৈশিষ্ট্যটি অনুপস্থিত।

ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়োজিত উৎপাদন, বণ্টন ও সহায়ক কার্যাবলির সমষ্টি। এমন কিছু দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তু ও অবস্থা 'রয়েছে যেগুলো ব্যবসায়কে অন্যান্য বিষয় থেকে আলাদা করে, সেগুলোকেই ব্যবসায়ের বৈশিষ্ট্য বলা হয়। মুনাফা অর্জন ব্যবসায়ের একটি মৌলিক বৈশিষ্ট্য। ব্যবসায় হতে হলে যেকোনো কাজের মুনাফা অর্জনের প্রত্যাশা থাকতে হবে। তাই ব্যবসায় কার্যাবলির মুনাফা অর্জন উদ্দেশ্য থাকলে তা ব্যবসায় হিসেবে গণ্য হয় অন্যথায় তা ব্যবসায় হিসেবে গণ্য হয় না।

উদ্দীপকের মিসেস সুমাইয়া একজন বুটিক শিল্পের ক্ষুদ্র উৎপাদনকারী। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটি আলমারি ক্রয় করেন এবং স্থান সংকুলন না হওয়ায় আলমারিটি বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তার এ ক্রয়-বিক্রয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে না হওয়ায় এটা ব্যবসায়ের বৈশিষ্ট্যের অন্তর্গত নয়। তাই বলা যায়, মিসেস সুমাইয়ার আলমারি ক্রয়-বিক্রয় বাবদ মুনাফা অর্জনে ব্যবসায়ের মুনাফা অর্জন বৈশিষ্ট্যটি অনুপস্থিত।

5 views

Related Questions