1 Answers
উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের জলবায়ু উপাদান অনুকূলে থাকায় মি. উইলিয়াম প্রচুর পরিমাণে ছাতা ও সোয়েটার বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করতে পেয়েছিলেন।
প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। অসংখ্য প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলোর উপস্থিতি ও অনুপস্থিতিতে ব্যবসায় ব্যাপকভাবে প্রভাবিত হয়।
উদ্দীপকে মি. উইলিয়ামের প্রতিষ্ঠানে উৎপাদিত ছাতা ও সোয়েটার বিক্রয় যত বেশি হবে তত বেশি মুনাফা অর্জন করা যাবে। বাংলাদেশ অধিক জনবহুল সম্পন্ন দেশ হওয়ায় ছাতা ও সোয়েটার বর্ষাকাল ও শীতকালে প্রচুর বিক্রয় হয়। মি. উইলিয়াম ভুটানেও এ পণ্য বিক্রয় করতে চেষ্টা করেছেন। কিন্তু জনসংখ্যা কম এবং ক্রয়ক্ষমতা কম হওয়ায় তার পণ্যের বিক্রয়ও ছিল কম। বাংলাদেশ ভুটানের মতো বাজার নয়। বরং জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ শীত ও বৃষ্টির আধিক্য ও জনসংখ্যার বিপুলতার জন্য অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের জলবায়ু উপাদান অনুকূলে থাকায় মি. উইলিয়াম প্রচুর পরিমাণে ছাতা ও সোয়েটার বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করতে পেরেছেন।