1 Answers

জামালপুর জেলা গত বছর জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে শস্য উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

জলবায়ুর বিরূপ প্রভাব অর্থাৎ পরিবর্তনের ক্ষেত্রে বন্যা, খরা, লবণাক্ততা ইত্যাদি দেখা দেয়। এগুলো ফসলের ওপর বিরূপ প্রভাব ফেলে। খরার ফলে মাটিতে পানিশূন্যতা দেখা দেয়। এতে করে ফসল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পানি গ্রহণ করতে পারে না। ফলে ফসল মারা যায় অথবা ফলন কম হয়। বিশেষ করে ধানের ফুলধারণ পর্যায় ও দানা গঠনের সময় খরার ফলে উচ্চ ফলনশীল রোপা আমনের ২০-৫০% ফলন ঘাটতি দেখা যায়। বন্যার ফলে গাছের গোড়ায় দীর্ঘমেয়াদি পানি জমে যায়। এতে করে গাছের গোড়া পচে এবং গাছের প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা যায়। ফলে গাছ মরে যায়। লবণাক্ততা বৃদ্ধির ফলে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পানি গ্রহণ করতে পারে না ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। আবার লবণাক্ততা বৃদ্ধির ফলে মাটিতে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট লবণের পরিমাণ বেড়ে যায়। এগুলো জমির উর্বরতা নষ্ট করে। এটিও ফসলের ফলন হ্রাসের আরেকটি কারণ।

জলবায়ুগত পরিবর্তন প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ফলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ুগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ফসলের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়ে উৎপাদন হ্রাস পায়।

5 views

Related Questions