1 Answers

একটি দেশের প্রাকৃতিক পরিবেশের জলবায়ু উপাদানটি যদি মি. উইলিয়াম বিবেচনা করেন তবে ছাতা, সোয়েটার ও ওভারকোট একই বাজারে কাঙ্ক্ষিত পরিমাণে বিক্রি করতে পারবেন।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

উদ্দীপকে বাংলাদেশ ও ভুটানে পণ্য বিক্রয় করতে এসে মি. উইলিয়াম ছাতা ও সোয়েটার বিক্রয় করতে পারলেও ওভারকোট বিক্রয় করতে পারেন নি। কারণ এখানে ওভারকোট পড়ার মতো শীত বা বরফ পড়ে না।

ছাতা বর্ষায়, সোয়েটার শীতের ও ওভারকোট অধিক শীত অর্থাৎ বরফ পড়ে এমন স্থানের জন্য প্রয়োজনীয় পণ্য। এ তিনটি বৈশিষ্ট্য যে দেশের জলবায়ুতে দেখা যাবে মি. উইলিয়াম এক সাথে সেখানে তিনটি পণ্য বিক্রয় করতে পারবেন। তাই মি. উইলিয়াম যদি উল্লিখিত বৈশিষ্ট্য বিদ্যমান এমন দেশগুলোতে বাজার খোঁজ করেন তাহলে ছাতা, সোয়েটার ও ওভারকোট এ তিনটি পণ্য একসাথে বিক্রয় করতে পারবেন।

5 views

Related Questions