1 Answers

উদ্দীপকে সোবহানের কার্যাবলির মধ্যে ব্যবসায়ের ঝুঁকি গ্রহণের ইচ্ছা বৈশিষ্ট্যটি অনুপস্থিত।

ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ব‍্যবসায় করতে গেলে যে শুধু লাভ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া লোকসানের সম্ভাবনাও রয়েছে। ঝুঁকি ও অনিশ্চয়তা ছাড়া কোনো অর্থনৈতিক কার্যাবলি ব্যবসায় হিসেবে গণ্য হয় না।

সোবহানের বন্ধু আরিফ ঢাকার শাহবাগে ফুলের ব্যবসায় করে। সোবহান লটারিতে এক লক্ষ টাকা পেয়ে বন্ধুর সাথে যৌথভাবে ফুলের ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। কিন্তু আরিফ সোবহানকে এক লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করতে বলে বিনিময়ে মুনাফা হোক আর না হোক সে সোবহানকে প্রতি মাসে দুই হাজার টাকা দিবে। এখানে আরিফের প্রস্তাবে সোবহানের কোনো ঝুঁকি ও অনিশ্চয়তা নেই। কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তাবিহীন কোনো অর্থনৈতিক কার্যাবলিকে ব্যবসায় বলা যায় না।

সুতরাং বলা যায়, সোবহানের মধ্যে ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ বৈশিষ্ট্যটি অনুপস্থিত।

4 views

Related Questions