1 Answers

মজলিশে শূরার সদস্য হওয়ার ক্ষেত্রে জনাব আদনানের মধ্যে তাকওয়ার অভাব ছিল। এ কারণে তিনি শুধু সম্মান বা পদ লাভের জন্য মজলিশে শুরার সদস্য হয়েছেন।

একটি ইসলামি রাষ্ট্রের মজলিশে শুরার যে কোনো সদস্যকে অবশ্যই মুত্তাকি হতে হবে। কেননা তাকওয়া এমন একটি নৈতিক গুণাবলি যার উপস্থিতিতে মানুষ যাবতীয় অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত থাকে। পক্ষান্তরে, তাকওয়া না থাকলে মানুষ সহজেই শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতিসহ অনেক অপকর্মের দিকে ধাবিত হয়।

একটি ইসলামি রাষ্ট্রের মজলিশে শুরার সদস্য একজন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তি। তার হাতে ন্যস্ত থাকে সমাজের নানা দায়িত্ব ও কর্তব্য। তিনি সর্বসাধারণের জন্য প্রতিনিধি হিসেবে রাষ্ট্র কর্তৃক নানা দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণের দায়িত্বও তার ওপর অর্পিত হয়। কিন্তু আদনান সাহেবের এ গুণটি অনুপস্থিত তাই তিনি শুধু পদের লোভের জন্য মজলিশে শুরার সদস্য হন। এ ধরনের লোক সদস্য হলে ইসলামি রাষ্ট্রের ন্যায়-নীতি বিতর্কিত হয়ে পড়বে এবং সাধারণ মানুষও ক্ষতির সম্মুখীন হবে।

4 views

Related Questions