1 Answers

জনাব আদনানের এরূপ কাজে হাক্কুল ইবাদের দিকটি লঙ্ঘিত হয়েছে। 

ইবাদত দু প্রকার। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদত। হাক্কুল্লাহ এমন ইবাদত যা মহান আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন- সালাত, সাওম, হজ, জাকাত ইত্যাদি। আর হাক্কুল ইবাদত হলো বান্দার হক। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মহান আল্লাহ কিছু দায়িত্ব অর্পণ করেছেন। যেগুলো পালন করা তার ওপর অবশ্যই কর্তব্য। আর তা হলো মানুষসহ সৃষ্টির সবার প্রতি সদয় হওয়া, তাদের প্রতি সুন্দর আচরণ করা, তাদের কষ্ট না দেওয়া ইত্যাদি। হাক্কুল ইবাদের মধ্যে রয়েছে- পিতা-মাতা, ভাই-বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের হক আদায় করা, পাড়া প্রতিবেশীর খোঁজ-খবর নেওয়া এবং তাদের কষ্ট না দেওয়া জীব-জন্তু, পশু-পাখি এদের কষ্ট না দেওয়া, অহেতুক গাছ-পালা না কাটা, উদ্ভিদ, প্রাকৃতিক ও নৈসর্গিক বস্তু ধ্বংস না করা। বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। স্ত্রীর অধিকার আদায় করা এবং নারির প্রতি সম্মান প্রদর্শন করা। শ্রমিক ও মজুরের ন্যায্য পাওনা আদায় করা এবং মানুষের ওপর জুলম না করা। যেহেতু জনাব আদনান আল্লাহর ইবাদত করলেও সৃষ্টির এই বিষয়গুলোর প্রতি উদাসীন। তাই এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদের তথা মানুষের অধিকার লঙ্ঘন করেছেন।

5 views

Related Questions