1 Answers

সেলিনার ক্ষেত্রে ইসলামের অন্যতম একটি প্রধান দিক সাম্যের ধারণাটি লঙ্ঘিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে সাম্য হচ্ছে সকল মানুষকে সমান দৃষ্টিতে বিবেচনা করা। মানুষের যোগ্যতা অনুযায়ী তার মূল্যায়ন হতে পারে। কিন্তু সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সব মানুষ সমান। মহান আল্লাহ যেহেতু সবাইকে সৃষ্টি করেছেন তাই ধনী, গরিব, উঁচু-নিচু বলে কারো মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। এটিই হলো ইসলামি সাম্যবাদ। যেমন- পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আমরা তাঁর রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। (আল বাকারাহ-২৮৫)। এ আয়াতটি আমাদের সাম্যবাদের শিক্ষা দেয়। আল্লাহর প্রেরিত সকল নবি-রাসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে।

সকল নবি-রাসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে। উদ্দীপকে সেলিনা এবং মিতা সমান যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও মিতা উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয় হওয়ায় তার বেতন বেশি ধরা হয়েছে। এটি সাম্যের ধারণাকে লঙ্ঘন করেছে। কারণ তাদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়নি। তাই বলা যায়, সেলিনার ক্ষেত্রে ইসলামের সাম্যের ধারণাটি লঙ্ঘিত হয়েছে।

4 views

Related Questions