1 Answers

শিহাব সাহেবের ধারণাটি ইসলামের দৃষ্টিতে বিশ্বভ্রাতৃত্বের ধারণার পরিপন্থি। পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান। আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব। শিহাব সাহেবের ধারণাটি এর সম্পূর্ণ বিপরীত। 

উদ্দীপকের শিহাব সাহেব তার সহকর্মী মনিরুল হককে বললেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাই অমুসলিমদের সাথে উৎকৃষ্ট কোনো সম্পর্ক স্থাপন করা ঠিক হবে না। এটি বিশ্বভ্রাতৃত্বের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অমুসলিমদের প্রতি এতটা কঠোর নীতি অবলম্বন করাকে ইসলাম সমর্থন করে না। কেননা বিশ্বের সব মানুষই আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ)-এর বংশধর। সুতরাং বিশ্বের সব মানুষই পরস্পর ভাই ভাই। একে মূলগত ভ্রাতৃত্ব বলে। মহানবি (স) যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। রাসুল (স)-এর প্রতিবেশীদের অনেকেই অমুসলিম ছিলেন। তিনি তাদের সাথে উত্তম ব্যবহার করেছেন। নিজের বাড়িতে ভালো খাবার রান্না হলে প্রতিবেশীদের পরিবেশন করেছেন। তাঁর একজন ইহুদি শিশু খাদেম ছিল। তাই বলা যায়, ইসলামের দৃষ্টিতে শিহাব সাহেবের ধারণাটি ঠিক নয়।

7 views

Related Questions