1 Answers

নাসির সাহেবের সহকর্মীরা তাকে পেনশনের টাকা সুদি ব্যাংকে রাখার যে পরামর্শ দিয়েছেন তা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। কেননা ইসলাম সুদকে কঠোরভাবে নিষেধ করেছেন। ইসলামি অর্থব্যবস্থায় সকল প্রকার সুদই নিষিদ্ধ। সুদের হার উচ্চ হোক বা নিম্ন হোক। আল্লাহ বলেন," হে ইমানদারগণ। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ নিও না।" (সুরা আলে ইমরান: ১৩০)

তাছাড়া ইসলামে সুদের পরিণতি খুবই ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। রাসুল (স) বলেন, "নিশ্চয়ই সুদখোর, সুদ প্রদানকারী, সুদি কারবারের সাক্ষী এবং সুদ চুক্তি লেখকের প্রতি অভিশাপ।" (বুখারি ও মুসলিম)

সুদ খাওয়ার অর্থ আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বাহ্যিক দৃষ্টিতে চিন্তা করলেও দেখা যায়, সুদ গ্রহণ করার ফলে সমাজে শোষণ, অত্যাচার বেড়ে যায়। একে অপরের প্রতি সহানুভূতিও কমে যায়, একে অপরের সাথে সম্পর্কেরও অবনতি ঘটে। মোট কথা সুদ কোনোভাবে কল্যাণ বয়ে আনতে পারে না। এ ধরনের পরামর্শ দিয়ে নাসির সাহেবের সহকর্মীরা তাকে মূলত জাহান্নামের দিকেই ঠেলে দিয়েছে।

4 views

Related Questions