জনাব আদনানের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব আদনানের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা বৃক্ষ পরিবেশের অন্যতম প্রধান উপাদান। বৃক্ষ না থাকলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। কারণ বৃক্ষ থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি। আবার আমাদের থেকে নির্গত হওয়া কার্বন-ডাই-অক্সাইড বৃক্ষ গ্রহণ করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি, ফল, ফুল ও কাঠ প্রদান এবং বন্যা, মহামারি এবং দুর্যোগ প্রতিরোধে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নৈসর্গিক ও প্রাকৃতিক পরিবেশ সুন্দর জীবনযাপনের জন্যে অনিবার্য। ব্যাপক বনায়ন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। ইসলামে গাছপালা ও ফসল জন্মানোর প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধাবস্থায় পর্যাপ্ত বৃক্ষ নিধন ও শস্য বিনষ্ট করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাদিসে আছে- 'একদিন এক ব্যক্তি গাছের একটি পাতা ছিঁড়ে ফেললে মহানবি (স) বললেন, প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে। সুতরাং তা ছেড়া উচিত নয়।' উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।