1 Answers

উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের একক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বৈশিষ্ট্যটি জনাব সোহেলকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে।

কর্তৃত্ব ও ক্ষমতার মূলে থাকে মালিকানা। একমালিকানা ব্যবসায়ের মালিকের নিরঙ্কুশ মালিকানা, একচ্ছত্র কর্তৃত্ব ও ক্ষমতার জন্ম দেয়। একমালিকানা ব্যবসায়ের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের ভার মালিকের একার ওপর ন্যাস্ত থাকে। মালিক নিজেই ব্যবসায়ের লক্ষ্য স্থির করে এবং মূলধন সংগ্রহ থেকে শুরু করে পরিকল্পনা ও নীতি প্রয়োগ করে।

উদ্দীপকে স্বাধীনচেতা যুবক জনাব সোহেল। বিশ হাজার টাকা ধার করে মোট ষাট হাজার টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। স্বল্প পুঁজির দরুন তার দোকানে পর্যাপ্ত পণ্য সামগ্রী নেই। ফলে সে ক্রেতার চাহিদা পূরণে ব্যর্থ হয়। এমতাবস্থায়, তিনি তার নিয়মিত কিছু ক্রেতার পরামর্শে যেসব পণ্য সরবরাহ করতে পারেন না তার একটি তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ঐসব পণ্য দোকানে তোলেন। তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও পরিচালনা করার দরুন একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

4 views

Related Questions