1 Answers

উদ্দীপকে কবিরের প্রতিষ্ঠিত একমালিকানা ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো একক মালিকানা।

একক মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে একমালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকে কবির হোসেন ৫,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একক মালিকানায় সহজেই একটি লন্ড্রি দোকান গঠন করেন। কবির হোসেন একা মালিক হওয়ায় তিনি নিজেই দোকান পরিচালনা করেন। মালিক একা হওয়ায় তার দোকান ও নিজের সত্তা অভিন্ন এবং তার ইচ্ছার ওপর দোকানের স্থায়িত্ব নির্ভর করে।

সুতরাং বলা যায়, কবিরের প্রতিষ্ঠিত একমালিকানা ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো একক মালিকানা।

4 views

Related Questions