1 Answers
উদ্দীপকে লন্ড্রি ব্যবসায়ে কবিরের সফলতার মূল কারণ হলো নিজের ব্যক্তি নৈপুণ্য।
একমালিকানা ব্যবসায়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অন্য কারও ওপর নির্ভর করতে হয় না বলে একমালিকানা ব্যবসায় একটি স্বাধীন ব্যবসায়। উদ্দীপকে কবির হোসেন একটি লন্ড্রি দোকানের মালিক। তিনি আত্মীয়ের নিকট থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। কবির হোসেন ব্যবসায় করার জন্য নিজেই দোকান পরিচালনা করেন। অর্থাৎ তিনি একমালিকানা ব্যবসায় গঠন করেন।
ব্যবসায়ের গ্রাহকদের সাথে তিনি উত্তম ব্যবহার করেন। গ্রাহকদের চাহিদা ও রুচি অনুযায়ী সেবা প্রদান করে থাকেন। কবির হোসেন তার প্রত্যক্ষ সেবা দিয়ে গ্রাহকদের সমস্যা ও অভিযোগ সমাধান করে সেবা প্রদান করেন। এর মাধ্যমে কবির হোসেনের ব্যক্তি নৈপুণ্য ফুটে ওঠে। তাই বলা যায়, লন্ড্রি ব্যবসায়ে কবির হোসেনের সফলতার মূল কারণ হলো নিজের ব্যক্তি নৈপুণ্য।