1 Answers
সফিকের পাশের জমির মালিকের ভালো ফসল হচ্ছে; কারণ সে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট থেকে মাটির অম্লত্ব, ক্ষারত্ব, লবণাক্ততা সম্পর্কে পরামর্শ নিয়েছে।
মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে। মাটিতে হাইড্রোজেন আয়নের H' পরিমান বেড়ে গেলে তাকে অম্লীয় মাটি বলে। অপরদিকে, মাটিতে সোডিয়াম আয়নের আধিক্য বেড়ে গেলে মাটিতে লবণাক্ততা দেখা যায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে উদ্ভিদের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম সহজলভ্য হয় না ও নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মুখ্য উপাদান বেশি মাত্রায় দ্রবণীয় হয়। অম্লত্ব স্বাভাবিক রাখার জন্য জমিতে চুন, সবুজ ও জৈব সার, সেচের পানি, কাঠের ছাই ইত্যাদি ব্যবহার করতে হয়। মাটিতে সোডিয়াম বা পটাসিয়াম প্রভৃতি লবণের উপাদানের আস্তরণ পড়ে ফলে গাছ পানি নিতে পারে না। মাটিতে জিপসাম, সালফার ব্যবহার করে ক্ষারত্ব দূর করা যায়। তাছাড়া জৈব সার ব্যবহার করেও এটি কমানো যায়।
সফিকের পাশের জমির মালিক উপরিউক্ত বিষয়সমূহ মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট থেকে জানতে পারে। ফলে সে জলোচ্ছ্বাস হওয়া সত্ত্বেও ভালো ফলন পায়। এগুলোই সফিকের পাশের জমির মালিকের সফলতার কারণ।