1 Answers
শামীমের ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হলো পোর্টফোলিও নীতির অনুসরণ করা।
যে নীতির আলোকে মূলধন একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বা ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে পোর্টফোলিও নীতি বলে। এর ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায়।
উদ্দীপকের শামীম তার জমানো টাকা দিয়ে ২৯৪ মণ গম ৮৫০ টাকা দরে ও প্রতিমণ ২,০০০ টাকা দরে ১২৫ মণ শুকনা সরিষা ক্রয় করে মজদু করলেন। পরবর্তীতে গমের দাম কমে যাওয়ায় ক্ষতি হলেও সরিষার দাম বেড়ে যাওয়ায় শামীম ব্যবসায়ে লাভ করতে সক্ষম হন। শামীম একাধিক খাতে তার জমাকৃত অর্থ বিনিয়োগ করায় বলা যায় তিনি পোর্টফোলিও নীতি অনুযায়ী ব্যবসায়ে বিনিয়োগ করেছেন।
উদ্দীপকে শামীম তার গমের ব্যবসায়ে ক্ষতি সরিষার ব্যবসায়ের লাভ দ্বারা পুষিয়ে নিতে পেরেছেন। কারণ তিনি গম ও সরিষা উভয় খাতে অর্থ বিনিয়োগ করেছেন। এ ধরনের বিনিয়োগে একটি ব্যবসায়ের ক্ষতি হলে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই কোনো বিনিয়োগকারীকে মূলধন হারিয়ে নিঃস্ব হতে হয় না। সুতরাং বলা যায়, শামীমের ব্যবসায়ে সফলতার কারণ হলো একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করা অর্থাৎ পোর্টফোলিও নীতির সঠিক বাস্তবায়ন করা।