জনাব সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা কী যুক্তিসংগত? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা যুক্তিসংগত হয়নি বলে আমি মনে করি।
ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। অর্থাৎ একদিকে যেমন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখতে হয়, অন্যদিকে মুনাফার আশায় বিনিয়োগও করতে হয়। আবার বিনিয়োগ একাধিক ব্যবসায়ে করা হলে সেক্ষেত্রে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়।
উদ্দীপকের জনাব সান অধিক লাভের আশায় তার সমুদয় তহবিল কম্পিউটার ব্যবসায়ে বিনিয়োগ করেন। সমুদয় তহবিল বিনিয়োগ করায় তারল্যের অভাবে তার প্রতিষ্ঠানে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। অন্যদিকে মূলধন একটি ব্যবসায়ে বিনিয়োগ করায় ঝুঁকি বণ্টনের কোনো সুযোগ না থাকায় ব্যবসায়ে ক্ষতি হলে মূলধন হারিয়ে তাকে নিঃস্ব হতে হবে।
উদ্দীপকের জনাব সানের উচিত ছিল পর্যাপ্ত পরিমাণ তারল্য বা নগদ অর্থ হাতে রেখে ব্যবসায়ে বিনিয়োগ করা। সেক্ষেত্রে তাকে তারল্য সংকটের কারণে অসচ্ছলতা ঝুঁকি মোকাবিলা করতে হবে না।। অন্যদিকে তিনি বিনিয়োগযোগ্য তহবিল কম্পিউটার ব্যবসায়ের। পাশাপাশি অন্য ব্যবসায়েও বিনিয়োগ করলে সেক্ষেত্রে কম্পিউটার ব্যবসায়ে আশানুরুপ মুনাফা না হলে বা ক্ষতি হলে উক্ত ক্ষতি পুষিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব হতো। তাই বলা যায়, জনাব সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা যুক্তিসংগত হয়নি।