1 Answers

জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় তারল্য সংকট তৈরি করতে পারে।

কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। সাধারণত তারল্য বেশি হলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আবার তারল্য কম থাকলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটে।

উদ্দীপকের জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন। অপরদিকে তার বন্ধু শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায়ও করেন। শিশির একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করলেও কুয়াশা মাত্র একটিতেই বিনিয়োগ করেন। এমনকি তিনি অধিক মুনাফা পাবার আশায় সর্বদা হাতে নগদ অর্থ কম রেখে অধিক মাত্রায় বিনিয়োগ করেন। তার এরূপ বিনিয়োগের ফলে প্রতিষ্ঠানটি তারল্য সংকটে পড়তে পারে। কেননা সবসময় একই পরিমাণ বিক্রয় হবে না মুনাফা হবে এমনটি নয়। অর্থাৎ কখনো কখনো প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কমে যেতে পারে। এতে প্রতিষ্ঠানটি দৈনন্দিন ব্যয় নির্বাহে সমস্যায় পড়তে পারে। সুতরাং বলা যায়, জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগের ফলে তার ব্যবসায় তারল্য সংকটে পড়তে পারে; যা ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত নেতিবাচক।

4 views

Related Questions