সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় B কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম হবে বলে আমি মনে করি।
সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বাজারমূল্য দ্বারা।
উদ্দীপকের B কোম্পানির শেয়ারের বাজারমূল্য প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর যথাক্রমে ২২০ টাকা, ২৫০ টাকা এবং ২৭০ টাকা। অর্থাৎ B কোম্পানির শেয়ারের বাজারমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সুতরাং B কোম্পানি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে। কিন্তু A কোম্পানি তা পারে নি।
সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটির ক্ষেত্রে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয় যা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪ কোম্পানি এ লক্ষ্যটি অনুসরণ করে বিধায় উক্ত কোম্পানিরও শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাচ্ছে। যার ফলে শেয়ার মালিকদের সম্পদের পরিমাণও বাড়বে। তাই বলা যায়, সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় B কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম হবে।