1 Answers

ব্যবসায়ের সার্বিক দিক বিবেচনায় আগস্ট মাসেই তার মোটর সাইকেল বিক্রয় যৌক্তিক।

ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। গুদামজাতকরণ মুনাফা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় একসময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্য আরেকটি সময়ে। এই যে সময়ের পার্থক্য এটি ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত প্রতিবন্ধকতার সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এ প্রতিবন্ধকতা দূরীভূত হয়।

উদ্দীপকে দেখা যায়, যশোরের মাসুম ভারত থেকে মোটর সাইকেল আমদানি করে নড়াইলে বিক্রয় করেন। জনাব মাসুম মুনাফার আশায় অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে বাংলাদেশে বিক্রয় করেন। এ বছর আমদানিকৃত মোটর সাইকেল রাখার ব্যবস্থা করতে না পারায় আগস্ট মাসেই বিক্রয় করেছেন। তবে এগুলো ডিসেম্বর মাস পর্যন্ত গুদামজাতকরণ করে বিক্রয় করতে পারলে আরও অধিক লাভ হতো। যেহেতু মোটর সাইকেলগুলো গুদামজাতকরণ সম্ভব হয়নি এবং আগস্ট মাসে বিক্রয় সত্ত্বেও লাভ হয়েছে। তাই বলা যায়, ব্যবসায়ের সার্বিক দিক বিবেচনায় আগস্ট মাসেই তার মোটর সাইকেল বিক্রয় যৌক্তিক।

4 views

Related Questions