1 Answers

উদ্দীপকে লাভের দিক বিবেচনা করে নজরুল ও কামালের ব্যবসায়ের তুলনামূলক চিত্র ভিন্নতর। অর্থাৎ অবস্থানগত সুবিধার কারণে নজরুলের খরচ কামালের ব্যবসায়ের তুলনায় কম হওয়াতে নজরুলের ব্যবসায়ে লাভ বেশি হয়।

পারিপার্শ্বিক যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে তাকেই ব্যবসায় পরিবেশ বলে। প্রাকৃতিক উপাদানসমূহ অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হলেও বর্তমানকালে অপ্রাকৃতিক নানান উপাদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উদ্দীপকের নজরুল ও কামাল দুইজনই খুলনা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসায় করার সিদ্ধান্ত নিলেন। জনাব নজরুল খুলনা শহরের নদীর তীরে একটা ভৌগোলিক পরিবেশে একটি দোকান দেন এবং দোকানে সমস্ত মাল শহর থেকে কিনে নদীপথে আনয়ন করেন। ফলে তিনি বেশ লাভবান হন। অন্যদিকে কামাল শহরের মধ্যে একই ধরনের একটি দোকান দেন এবং তিনি শহর থেকে দোকানের সব মালামাল ক্রয় করে ট্রাকে করে নিয়ে আসেন। তুলনামূলকভাবে কামালের ক্রয়কৃত মালামাল সড়কপথে আনয়ন করায় খরচ বেশি হয় এতে তার লাভের পরিমাণ কম হয়। দেখা যায় যে, কামালের চেয়ে নজরুলের লাভের পরিমাণটা বেশি।

পরিশেষে বলা যায় যে, নজরুল ও কামালের ব্যবসায় একই ধরনের হলেও স্থান ও মালামাল বহন খরচের দিক দিয়ে লাভের পরিমাণ ভিন্নতর।

6 views

Related Questions