1 Answers

শহরবাসীর সামাজিক ঘনিষ্ঠতার ব্যাপ্তি বেশি হলেও গভীরতা কম- উদ্দীপকের প্রেক্ষিতে মন্তব্যটি যথার্থ।

বাংলাদেশের শহুরে সমাজ গ্রামীণ সমাজ থেকে আলাদা। বাংলাদেশের শহুরে সমাজে বসবাসরত মানুষদের জীবন যান্ত্রিক এবং গতিশীল। প্রাকৃতিক কাঠামো, জীবনব্যবস্থা, চিন্তাচেতনা সবদিক দিয়েই বাংলাদেশের শহুরে সমাজ আধুনিকতার আশীর্বাদপুষ্ট। এ সমাজে নানা ধরনের পেশাজীবী মানুষের বসবাস লক্ষ করা যায়। কর্মজীবনের ব্যস্ততা এবং নাগরিক সমস্যা তাদেরকে অনেকাংশে আত্মকেন্দ্রিক করে তোলে।

বাংলাদেশের শহুরে সমাজ সাধারণত বৃহৎ ও অধিক জনসংখ্যা বিশিষ্ট। ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম।

শহরের মানুষ অত্যন্ত যান্ত্রিক এবং কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি কম গড়ে ওঠে। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব পরিলক্ষিত হয়ে থাকে।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, শহরবাসীর সামাজিক ঘনিষ্ঠতার ব্যপ্তি বেশি হলেও গভীরতা কম।

5 views

Related Questions