1 Answers

উদ্দীপকের ঘটনা শহরবাসীর সামাজিক ও পারিবারিক বন্ধনের শিথিলতাকে তুলে ধরেছে।

বাংলাদেশের শহুরে 'সমাজ গ্রামীণ সমাজ থেকে অনেকটাই ভিন্ন। এখানকার জনগণের জীবনযাত্রা যান্ত্রিক ও দ্রুত পরিবর্তনশীল। তবে জীবিকার তাগিদে এখন বাংলাদেশের মানুষ গ্রাম থেকে ক্রমেই শহরমুখী হলেও শহুরে সমাজে বসবাসরত মানুষ অতি মাত্রায় আত্মকেন্দ্রিক। তাদের মধ্যে সংহতি তুলনামূলকভাবে নাজুক। তাদের মধ্যে প্রতিবেশীসুলভ মনমানসিকতাও কম। এখানে আন্তঃব্যক্তিক সম্পর্কগুলো অনেকটা রীতিসুদ্ধ, কৃত্রিম ও আনুষ্ঠানিক হয়।

উদ্দীপকে দেখা যায় কাইয়ুম সাহেব চাকরির শহরে গ্রাম থেকে শহরে। সেখানে তার সাথে আকবর সাহেবের পরিচয় ঘটে। একসাথে কাজ করার সুবাদে তাদের পারস্পরিক সৌহার্দ্য ছিল অত্যন্ত গভীর। কিন্তু আকবর সাহেব হঠাৎ বদলি হলে ধীরে ধীরে তাদের মধ্যকার যোগাযোগ কমতে থাকে।

সুতরাং উদ্দীপকে উল্লিখিত ঘটনায় শহুরে সমাজে সামাজিক ও পারিবারিক বন্ধনের শিথিলতার বৈশিষ্ট্যটি পরিস্ফুটিত হয়েছে।

4 views

Related Questions