ঘটনা-১ ও ঘটনা-২ সমাজ থেকে নিরসন করার জন্য তুমি কী কী সুপারিশ করবে? ব্যাখ্যা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের ঘটনা-১ ও ঘটনা-২ দ্বারা যৌন নিপীড়ন নামক সামাজিক সমস্যা প্রকাশ পায়, যার নিরসনে আমি নিম্নোক্ত কার্যক্রম পরিচালনার সুপারিশ করছি।
১. সুষ্ঠু সামাজিকীকরণ ও শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা।
২. যৌন নিপীড়ন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সুস্পষ্ট আইন প্রণয়নের মাধ্যমে তা কঠোরভাবে বাস্তবায়ন করা।
৩. নারীদের সামাজিক, রাজনৈতিক ও মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং যথার্থ শিক্ষার অধিকার প্রদান করা।
৪. নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে নারী-পুরুষ বৈষম্যের বিলোপ সাধন করা।
৫. সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের (যেমন- শিক্ষক, বিচারক, ইমাম) যৌন নিপীড়ন প্রতিরোধে সোচ্চার হওয়া এবং নারীর প্রতি শ্রদ্ধা বাড়াতে জনসাধারণকে যৌক্তিক উৎসাহ প্রদান করা।
৬. যৌন নিপীড়ককে আইনের হাতে সোপর্দ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সবাইকে সোচ্চার করা।
৭. নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় গণমাধ্যমগুলোর সোচ্চার ভূমিকা গড়ে তোলা।