1 Answers

উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো ছত্রাকজনিত কন্দ পচা রোগ।

রসালো মাটি ও আর্দ্র আবহাওয়ায় ছত্রাক দ্রুত বংশবৃদ্ধি করে। তাই এ রোগ প্রতিরোধে বৃষ্টিতে পানি জমে না এবং উত্তম পানি নিষ্কাশন ব্যবস্থাযুক্ত জমিতে আদা চাষ করতে হবে। রোগ প্রতিরোধের জন্য রোগমুক্ত পুষ্ট আদার কন্দ রোপণ করতে হবে। রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম রিডোমিল গোল্ড বা ১ গ্রাম ব্যাভিস্টিন মিশ্রিত দ্রবণে কন্দ ৩০ মিনিট ডুবিয়ে ছায়ার নিচে শুকিয়ে রোপণ করতে হবে। অর্ধপচা মুরগির বিষ্ঠা প্রতি হেক্টরে ১০ টন হারে আদা লাগানোর ২১ দিন পূর্বে মাটিতে প্রয়োগ করতে হবে। এ রোগে আক্রান্ত হলে গাছ কন্দসহ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া রোগ দেখা দিলে কপার জাতীয় ছত্রাকনাশক ১৫-২০ দিন পরপর ২-৩ বার গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হবে। রোগ দেখা মাত্র ৩% রিডোমিল গোেল্ড ১২ দিন পর পর জমিতে ড্রেনচিং করে দিতে হবে।

অতএব, উপরিউক্ত পদ্ধতিতে আদার কন্দ পচা রোগ দমন করা যাবে।

5 views

Related Questions