1 Answers

উদ্দীপকের কিশোর গ্যাংগুলোকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও পারিবারিকভাবে নানা পদক্ষেপ নেওয়া যেতে পারে।

উদ্দীপকের কিশোর গ্যাংগুলোর সদস্যরা মাদকসেবন, চাঁদাবাজি, ছিনতাই-এর মতো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সামাজিক এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করার ক্ষেত্রে পরিবার মুখ্য ভূমিকা পালন করতে পারে। এজন্য শিশু-কিশোরদের সাথে শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তুলতে হবে এবং একটি সুষ্ঠু পারিবারিক জীবন নিশ্চিত করতে হবে। পরিবার থেকে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সন্তানদের চারপাশ তাদের অনুকূল করে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে এলাকাভিত্তিক ক্লাব, পাঠাগার, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া শিশু কিশোরদের বিপথগামীতা রোধ করতে গণমাধ্যম, প্রচার মাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠান নানা সচেতনতামূলক প্রচারণার মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের কিশোর গ্যাংগুলোকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

7 views

Related Questions