1 Answers

উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো ধান, যা বাংলাদেশের প্রধান দানাশস্য ফসল।

বাংলাদেশের মোট চাষযোগ্য জমির শতকরা ৮০ ভাগ জমিতে ধান চাষ হয়। চাল থেকে ভাত হয় যা আমাদের প্রধান খাদ্য। তাই ভাতের চাহিদা পূরণে ধানের গুরুত্ব অপরিসীম।

সারা বছর আউশ, আমন, বোরো মিলে মোট ধান উৎপাদিত হয় প্রায় ৩৬২.৭৯৩ লাখ মেট্রিক টন। এদেশের মোট কৃষিজীবীর শতকরা ৯০ ভাগ লোক ধান চাষের সাথে জড়িত। নিচু জলাবদ্ধ জমি যেখানে অন্য ফসলের চাষ করা যায় না সেখানেও ধানের চাষ করা হয়। ধান ও চাল সংক্রান্ত ব্যবসা এবং উন্নতমানের সুগন্ধিযুক্ত চাল বিদেশে রপ্তানির মাধ্যমে বহুলোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ধান প্রক্রিয়াজাতকরণে এদেশের গ্রামের মহিলারাও কর্মসংস্থানে সম্পৃক্ত থাকে। দেশের খাদ্য চাহিদার ৯৫ শতাংশ পূরণের পাশাপাশি ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল তৈরি করা হচ্ছে, যাতে ১০% তেল রয়েছে। ধানের তুষ দিয়ে চারকোল জ্বালানি এবং খড় দ্বারা ঘরের ছাউনি ও বেড়া তৈরি করা হয়। চাল হতে প্রাপ্ত স্টার্চ কাপড়ে ব্যবহৃত হয়। এছাড়াও গোখাদ্য ও জ্বালানি। হিসেবে ধানের খড় ক্রয়-বিক্রয় করা হয়।

সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ধানের গুরুত্ব অপরিসীম।

6 views

Related Questions