1 Answers

কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চিনি জাতীয় যে ফসলটি এলাকার কৃষকরা চাষ করলেন তা হলো আখ। বাংলাদেশের জলবায়ুতে কম ঝুঁকিপূর্ণ অন্যতম প্রধান অর্থকরী ফসল হলো আখ। আখ খরা সহিষ্ণু ফসল যা চিনি ও গুড় উৎপাদনের প্রধান উৎস।

চিনি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আখের ছোবড়া কাগজ, কৃত্রিম রেশম, ফাইবার বোর্ড, জ্বালানি ইত্যাদি কাজেও ব্যবহার হয়। চিটা গুড় পশু খাদ্য হিসেবে এবং প্রেসমাড জৈব সার ও মোম তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আখের কচি পাতা গো- খাদ্য, কচি ডগা বীজ হিসেবে, শুকনো পাতা ও মোথা জ্বালানি হিসেবে এবং ছোবড়া পোড়ানো জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। আখের সাথে আন্তঃফসল হিসেবে ডাল জাতীয় ও শাকসবজি চাষ করে বাড়তি আয় হয়। আখ থেকে মুড়ি চাষ করা যায় যা অতিরিক্ত আয়ের উৎস।

অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চিনি জাতীয় ফসল আখের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

12 views

Related Questions