1 Answers
বিভাগীয় ব্যবস্থাপকদের সহায়তার জন্য উপদেষ্টা নিয়োগ করার ফলে 'বিউটি এ্যাপারেলস কোম্পানি'র সংগঠন কাঠামো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ধারণ করবে বলে আমি মনে করি।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এ সংগঠন কাঠামোর ফলে প্রতিষ্ঠানের কাজে ভারসাম্য আসবে। প্রতিষ্ঠানের কার্যভার কমে যাবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
উদ্দীপকে 'বিউটি এ্যাপারেলস্ লি.' কোম্পানিটি তাদের প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে এক একজন বিশেষজ্ঞ কর্মীর তত্ত্বাবধানে পরিচালনা করছেন। কিন্তু বিভাগীয় ব্যবস্থাপকগণ কাজের চাপে অনেক সাধারণ কাজও সঠিকভাবে সম্পাদন করতে ব্যর্থ হচ্ছেন। তাই তাদের সহায়তা এবং কাজের ভার কমানোর জন্য কয়েকজন উপদেষ্টা নিয়োগের সিদ্ধন্ত গ্রহণ করেছেন।
তাই বলা যায়, বিভাগীয় ব্যবস্থাপকদের সহায়তার জন্য উপদেষ্টা নিয়োগ করার ফলে 'বিউটি এ্যাপারেলস কোম্পানির সংগঠন কাঠামো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ধারণ করবে।